কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গতকাল রোববার পানি ও বন্যা ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংগঠন আশ্রয় ফাউন্ডেশন এবং বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার, বুয়েটের অধ্যাপক মনসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ, আশ্রয় ফাউন্ডেশনের পরিচালক রবিউল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপকূলীয় এলাকায় বন্যা ও পানি ব্যবস্থাপনার বিষয়ে নানা সুপারিশ তুলে ধরা হয়।