কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পজিটিভ প্যারেন্টিং’ বিষয়ে ২০ আগস্ট দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ইনসাইট ইনিশিয়েটিভ। লালমাটিয়ার এনজিও ফোরাম ফর পাবলিক হেলথে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার প্রধান বক্তা থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। ওই দিন পজিটিভ প্যারেন্টিং বিষয়ে সার্টিফিকেট কোর্সে আগ্রহীদের ২ হাজার এবং দম্পতিদের ৩ হাজার ৫০০ টাকা করে কোর্স ফি দিতে হবে। বিজ্ঞপ্তি।