কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা বাড়ানো, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগীয় ও জেলা পর্যায়ের মোট ৫০ জন সরকারি কর্মকর্তা অংশ নেন। গত শনিবার ও গতকাল রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এই কর্মশালার আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ বলেন, সরকারের সব কাজে সক্ষমতা অর্জনে কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তি