প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদান করা ১০৮ জন সহকারী শিক্ষকের দিনব্যাপী কর্মশালা হয়েছে। নবাবগঞ্জ প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনও মো. বজলুর রশীদের নিজস্ব অর্থায়নে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহযোগিতায় কর্মশালাটি হয়। ইউএনও বজলুর রশীদ বলেন, চাকরির ক্ষেত্রে নিজেদের অধিকার ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে অবহিত না থাকলে চাকরিজীবীদের পড়তে হয় বিড়ম্বনায়। নতুন যোগদান করা শিক্ষকদের সচেতন করতেই তিনি নিজ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করেন।