প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের আওতায় প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের আয়োজনে কর্মশালা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কনফারেন্স রুমে দিনব্যাপী ওই কর্মশালা হয়। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী, বিআরডির কর্মকর্তা আবদুস সাত্তার, ক্যাপাসিটি বিল্ডিং কর্মকর্তা শাহ মো. হাসানুজ্জামান, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের মার্কেট ডেভেলপমেন্ট ফিল্ড ফ্যাসিলেটর মো. রাকিবউজ্জামান, কারিতাস দিনাজপুর অঞ্চলের জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের মাঠ কর্মকর্তা যোসেফ সরেন প্রমুখ। কর্মশালায় গবাদিপশু ও হাঁস-মুরগি খামারি, হাঁস-মুরগি ব্যবসায়ী, উপকারভোগী ও উপজেলার দরিদ্র কৃষকেরা অংশ নেন।