প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে গতকাল রোববার পোলট্রি শিল্পবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) সহায়তায় এর আয়োজন করে বেসরকারি সংস্থা ‘ওয়াচডগ বাংলাদেশ’। কর্মশালায় ২৮ জন সাংবাদিক অংশ নেন। স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত কর্মশালায় পোলট্রি শিল্পবিষয়ক প্রতিবেদন লেখা নিয়ে আলোচনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, যমুনা টেলিভিশনের ব্যবসাবিষয়ক সম্পাদক সাযযাদ আলম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক শশি আহমেদ, ওয়াচডগ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।