প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকায় বাল্যবিবাহ কমাতে কর্মশালা হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, গ্রাম ও শহরের বেশির ভাগ বিয়ের অনুষ্ঠান হয় রাতে। বিয়ে দিনের বেলা হলে বাল্যবিবাহ রোধ করা যাবে। পাশাপাশি বিয়ের বিষয়টি সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন পরিষদের জানা থাকলেও বর-কনের বয়স যাচাই সাপেক্ষে রোধ করা যাবে বাল্যবিবাহ। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের আয়োজনে পৌর মিলনায়তনে গত মঙ্গলবার দুই দিনব্যাপী ওই কর্মশালা হয়। উদ্বোধন করেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী। সভাপতিত্ব করেন শিক্ষক মো. নূরজ্জামান। বক্তব্য দেন প্যানেল মেয়র রুহুল আমীন, কাউন্সিলর জিয়াউর রহমান প্রমুখ।