কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ জেলা তথ্য অফিস এটির আয়োজন করে৷ জেলার সহকারী তথ্য কর্মকর্তা আবদুস সালামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার ইউএনও রোকেয়া পারভীন৷ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী ও উপজেলা চিকিৎসা কর্মকর্তা (গাইনি) সোমা চৌধুরী৷