কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গতকাল ‘প্রবীণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের করণীয়’ শীর্ষক কর্মশালা হয়েছে। এতে জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেন। ‘বহুব্রীহি’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন শহরের বালুবাড়ী এলাকার এক মিলনায়তনে এর আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়ন এবং দাতা সংস্থা হেল্প এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এতে সহায়তা করে। হেল্প এইজের প্রকল্প সমন্বয়কারী বেলায়েত হোসেন সমাজে প্রবীণদের জন্য সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীদের করণীয় বিষয়ে নানা দিক ও সমস্যা নিয়ে আলোচনা করেন। আরও বক্তব্য দেন বহুব্রীহির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, হেল্প এইজের প্রকল্প কর্মকর্তা পবিত্রা মান্দা, প্রকল্পের জেলা সমন্বয়কারী আখিদুজ্জামান, গণমাধ্যম ও প্রচার কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম এবং জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম নবী।