কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ও কারিতাস জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের আওতায় গতকাল বুধবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলা হলরুমে কর্মশালা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও তরফদার মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। এতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রবীন্দ্রনাথ রায়, মহিলাবিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম, কারিতাসের সহকারী প্রকল্প কর্মকর্তা হিরা লালসহ ৩০ জন অংশ নেন।