কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, ল্যাম্ব-প্লান পার্টনারশিপ প্রকল্পের যৌথ আয়োজনে কর্মশালা হয়েছে। কর্মশালায় জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশু অধিকার ও রক্ষার প্রধান নির্বাহী তানিয়া নুসরাত জামান, প্লান আইএম পাওয়ার প্রকল্পের ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরী, ল্যাম্ব পার্বতীপুরের উপদেষ্টা কির্স পিঞ্জার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জে এম এরশাদ আহসান হাবিব, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের ব্যবস্থাপক বোরহান মৃধা প্রমুখ। কর্মশালায় বাল্যবিবাহমুক্ত নীলফামারী সদর ও জলঢাকার অভিজ্ঞতা বিনিময় করা হয়।