কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেল্প নামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের শহীদ মিনারের সামনে মাঠ প্রাঙ্গণে গত বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদানবিষয়ক কর্মশালা হয়েছে। সেখানে হেল্পের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আনিছুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক প্রণব কুমার রায়, স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নাজমুল কায়েস, হেল্পের সাধারণ সম্পাদক হাফিজার রহমান প্রমুখ।