কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে জেলা ব্র্যান্ডিং কর্মশালা। গতকাল বুধবার সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআইয়ের সহযোগিতায় কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল। চাঁদপুর প্রতিনিধি