প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিউনিসিপ্যাল গভর্ন্যান্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) আওতায় জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সার্বিক উন্নয়নে সচেতনতা বাড়াতে এক দিনের এক কর্মশালা গতকাল বুধবার পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নগর সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী এর উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপপরিচালক গোলাম আজম কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। এ সময় বক্তব্য দেন মতিয়ার রহমান, মাহবুবুর রহমান, সাদী মো. হারুন, আবদুর রহিম, মারুফা আখতার, ওম প্রকাশ আগরওয়ালা ও শফিউল আলম।