কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার তত্ত্বাবধায়ক, ইউপি চেয়ারম্যান ও সদস্য, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও কে এম মামুন উজ্জামান। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মতিন। প্রশিক্ষক হিসেবে ছিলেন যশোর শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের মাস্টার ট্রেইনার মো. কাওসার আলী।