প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী মোটরযান চালকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টিবিষয়ক কর্মশালা গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে৷ বিআরটিএ নীলফামারী সার্কেলের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এস এ এম রফিকুন্নবী৷ কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা হাকিম গুল্লাল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, বিআরটিএ নীলফামারীর পরিদর্শক নুরুল ইসলাম, নীলফামারীর ট্রাফিক সার্জেন্ট জ্যোতির্ময় রায় প্রমুখ৷ বক্তারা দুর্ঘটনা রোধে চালকদের সাবধানতা অবলম্বন এবং ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন৷