কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা-স্বাস্থ্য নিশ্চিত করি, বাল্যবিবাহ বন্ধ করি—এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্থানীয় উদ্যোগে বাল্যবিবাহ বন্ধে সেক্টরভিত্তিক করণীয় নির্ধারণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন লায়লা নার্গিস বেগম প্রমুখ। কর্মশালার শুরুতে চাঁপাইনবাবগঞ্জের ডিসি জাহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে নীরবতা পালন ও তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।