কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের হলরুমে গতকাল মঙ্গলবার কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিনির্বাপণ, উদ্ধার, লোক অপসারণ ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সকাল ১০টায় তিন দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। সিপ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে প্রয়াস প্রকল্পের উদ্যোগে কর্মশালার তত্ত্বাবধানে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এতে উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর এ কে এম শামসুজ্জোহা, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপসহকারী পরিচালক দীনমণি শর্মা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মজুমদার, সিপের প্রকল্প সমন্বয়কারী কাজী এনামুল কবির প্রমুখ।