কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নের টংকাবতী রাবার ড্যাম প্রকল্পের আওতায় ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বোরো মৌসুম ঘিরে মাঠে ফসলের পোকা দমন ও খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে টংকাবতী রাবার ড্যামের পাশে কৃষকদের একটি সমবায় অফিসে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রশিক্ষক ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন।