কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ‘ট্রান্সফিউশন মেডিসিন এবং ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়া’র সহযোগিতায় গতকাল দিনব্যাপী হিমোফিলিয়া-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের সেমিনারকক্ষে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আবদুস ছবুর মিঞা। কর্মশালায় মেডিকেল কলেজের অধ্যক্ষ মুর্শেদ আহমদ চৌধুরী, উপাধ্যক্ষ এস কে সিনহা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান এম এ খান, হেমাটোলজি বিভাগের অধ্যাপক সালমা আফরোজ বক্তব্য দেন। সঞ্চালনা করেন হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের চিকিৎসা কর্মকর্তা জালাল আহমদ চৌধুরী।