কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক কর্মশালা হয়। তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. আমির হোসেন ভূইয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) দেবপ্রসাদ ভট্টাচার্য ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রমুখ।