কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে প্রসূতি মা ও শিশু মৃত্যুহার রোধে গতকাল রোববার কর্মশালা হয়েছে। এ কর্মশালা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। সিভিল সার্জন মো. আবদুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্বের নির্বাহী পরিচালক খায়েল স্কট, প্ল্যান ইন্টারন্যাশনাল, বাংলাদেশের রংপুর বিভাগের কর্মসূচি ব্যবস্থাপক ঋষিকেশ সরকার প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।