প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পত্তির অধিকার বিষয়ে গতকাল মঙ্গলবার নওগাঁয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালা হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে স্থানীয় বেসরকারি সংস্থা মৌসুমির কার্যালয়ে এ কর্মশালা হয়। কর্মশালায় সম্পত্তির অধিকার অর্জনে ব্র্যাকের আইন সহায়তা প্রকল্প পিআরআইয়ের পরিচিতি, উদ্দেশ্য ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন ব্র্যাকের পিআরআই প্রকল্পের সমন্বয়ক আবদুল্লাহ আল মাসুদ, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির সমন্বয়ক সামাউল ইসলাম, পিআরআই প্রকল্পের সমন্বয়ক জাহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম। রাজশাহী ও রংপুর বিভাগের ছয়টি জেলার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সম্পত্তির অধিকার অর্জনে ২০১৩ সাল থেকে পিআরআই প্রকল্পের মাধ্যমে আইনি সহায়তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। নওগাঁ প্রতিনিধি