কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘দি এসেনশিয়াল ইলেকট্রনিক এগ্রিকালচারাল লাইব্রেরির কৃষি, ভেটেরিনারি সায়েন্স ও মৎস্য বিজ্ঞানসহ কৃষি সংশ্লিষ্ট ই-রিসোর্সের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা হয়েছে। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির উদ্যোগে অডিটরিয়াম-২-এ ওই কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রুহুল আমিন। রেজিস্ট্রার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন মো. আনিস খান ও টিল প্রোগ্রাম ফর সাউথ এশিয়ার কো-অর্ডিনেটর চন্দ্র শেখর ভিতাল। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. আলাউদ্দিন খান। দিনাজপুর অফিস