কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল রোববার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর অবহিতকরণ কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আবু নূর মো. শামসুজ্জামান। ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের (ইউজেডজিপি) জেলা সহায়ক মতিউর রহমান, ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের (ইউপিজিপি) জেলা সহায়ক মুক্তি রানী চক্রবর্তী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামরুল আহসান, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান প্রমুখ।