কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে যে হারে পানিদূষণ হচ্ছে, ১০ বছর পর বিশুদ্ধ পানি বলে প্রািণজগৎ কোনো পানি পাবে না। হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমার আঘাতের চেয়েও ভয়াবহ হবে দেশে দূষিত পানির আক্রমণ৷ গতকাল শুক্রবার গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের মিলনায়তনে ‘নদ-নদী জলাশয় ও জলাভূমি সংরক্ষণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন৷ বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর শাখা ও ডুয়েটের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাসটেইনেবিলিটি রিসার্চ এ কর্মশালার আয়োজন করে৷