কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধকতা বিষয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউএনও ইফতেখার উদ্দিন শামীম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম। পরে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, নবাবগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম।