কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সংগঠন ও নেতৃত্ব-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে এ কর্মশালা হয়। যৌথভাবে কর্মশালার উদ্বোধন করেন বন্ধুসভার বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ ও বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তনিউর রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুসভার নির্বাহী সভাপতি হাসান মাহমুদ ও লিসেনার্স অ্যান্ড স্পিকারস ফোরামের প্রধান নির্বাহী এইচ এম মাইনুদ্দীন আহমেদ।