কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কেয়ার বাংলাদেশ স্ট্রেনদেনিং দ্য ডেইরি ভ্যালু চেইন’ প্রকল্পের সমাপ্তি জানাতে এক কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা কর্মশালায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ, ইউএনও ইয়াসমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম প্রমুখ। কর্মশালায় গাভি খামারি, স্বাস্থ্যসেবা কর্মী, ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ ও ব্র্যাক যৌথভাবে উপজেলার মশিন্দা ইউনিয়নে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ১৮৮ জন প্রশিক্ষিত নারী-পুরুষ খামারিদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে।