কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী কর্মশালা হয়েছে। গতকাল শনিবার ঢাকা ব্যাংক সৈয়দপুর শাখার আয়োজনে ওই কর্মশালা হয় উত্তরা ইপিজেডের ডিয়াজ হোটেল অ্যান্ড রিসোর্ট মিলনায়তনে। সৈয়দপুরে কর্মরত ২৫টি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ ১০০ কর্মকর্তা এতে অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শাওকাতুল আলম। বক্তব্য দেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমিন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আফসানা চৌধুরী, ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম প্রমুখ।