কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়ায় ‘শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায়, শহীদবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কামাল হোসেন ও শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন।