কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে গতকাল বুধবার দারিদ্র্য হ্রাসকরণে পানি ব্যবস্থাপনাবিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মুক্তাদির সরকার। এতে প্রধান অতিথি ছিলেন এলজিইডির সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম। বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী বাবুল আকতার, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হানিফ, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, কলেজশিক্ষক জাকির আকন প্রমুখ।