কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশে গতকাল বুধবার ‘বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড’-বিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। উপজেলার বোয়ালিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট ও স্থানীয় সরকার বিভাগের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ প্রমুখ।