কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রেস কাউন্সিলের (পিআইবি) উদ্যোগে কক্সবাজারে সাংবাদিকদের পাঁচ দিনব্যাপী বনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার বিকেলে শেষ হয়েছে। ১২ নভেম্বর সকালে শহরের হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, সাংবাদিকদের নীতি-নৈতিকতা বজায় রেখে চলতে হবে। কোনো সাংবাদিকের মধ্যে নীতি-নৈতিকতার ঘাটতি হলে তিনি আর সাংবাদিক থাকেন না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, হাসানুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবির সহকারী প্রশিক্ষক তানিয়া সুলতানা। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০ জন সাংবাদিক অংশ নেন।