কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল রোববার ‘বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড’বিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আবু নূর মো. শামসুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান সরওয়ারদী সরকারের সভাপতিত্বে ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের (ইউজেডজিপি) জেলা সহায়ক মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ইউএনও ইকবাল আখতার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম প্রমুখ।