প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশে কেবল ধর্ম, বর্ণ বা সম্প্রদায়গত কারণে কেউ নির্যাতিত কিংবা বৈষম্যের শিকার হতে পারে না। এখানে আদিবাসী-বাঙালি কোনো বিভেদ থাকতে পারে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে গতকাল বুধবার মৌলিক মানবাধিকার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় সুনামগঞ্জের বিভিন্ন এলাকার আদিবাসীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।