কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরে মা ও শিশুমৃত্যুর হার কমাতে এক প্রকল্প শুরু হয়েছে। এক কর্মশালায় গতকাল বুধবার এ সম্পর্কে অবহিত করা হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুজার রহমান। ল্যাম্বের পরিচালক ক্রিস প্রেনজার বলেন, সাড়ে চার বছর মেয়াদের প্রকল্পটি ২০২০ সাল পর্যন্ত জেলার গর্ভবতী, প্রসূতি মাসহ শিশুমৃত্যুর হার রোধে কাজ করবে। নীলফামারী প্রতিনিধি