কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণে গতকাল সোমবার সকালে দিনাজপুরের হাকিমপুরে গণসচেতনতামূলক কর্মশালা হয়েছে। জেলা সামাজিক বন বিভাগ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শুকরিয়া পারভীন এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল সরকার। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছানাউল ইসলাম, সহকারী বন সংরক্ষক মো. রফিকুজ্জামান শাহ, চরকাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ওয়ার্ল্ড লাইফ বায়োডাইভারসিটি কর্মকর্তা স্মৃতি সিংহ রায় এবং বন্য প্রাণী পরিদর্শক অসীম কুমার মণ্ডল।