কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কৃষক সংগঠন বাজার সংযোগ কমিটির দিনব্যাপী কর্মশালা হয়েছে। উপজেলা কৃষি কার্যালয়ের প্রশিক্ষণ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. গোলাম মোস্তফা। উপজেলা কৃষি কর্মকর্তা এ টি এম হামিম আশরাফের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বাজার মনিটরিং কর্মকর্তা শামিম আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ওয়াশী উল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. আবদুর রউফ, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায় প্রমুখ।