প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব ও অসতর্কতার কারণে পানির বহুমুখী সংকট মোকাবিলা নিয়ে গতকাল সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারের পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। অনুষদের ডিন মো. আবদুল কুদ্দুছের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক শামসুল আলম ও বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কার্যনির্বাহী সভাপতি আবুল কালাম আজাদ। কর্মশালায় বাংলাদেশের নদী ও পানি সঠিকভাবে ব্যবহার, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং জীবিকা নির্বাহের ওপর বেশ কয়েকটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আকবর।