প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে মা ও শিশুস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের ব্র্যাক মিলনায়তনে গতকাল মঙ্গলবার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় স্বাস্থ্য বিভাগ, গাইনি বিশেষজ্ঞ, ক্লিনিক মালিক, এনজিও প্রতিনিধি ও অপারেশন থিয়েটার সেবিকারা অংশ নেন। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক চিকিৎসক রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিকল্পনা বিভাগের পরিচালক শামসুল করিম।