কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তির প্রতিদিনকার জীবনে নানা ধরনের সমস্যা থাকে। সমস্যাগুলো নিয়ে পরিকল্পিত উপায়ে ভাবতে পারলে এর সহজ সমাধান সম্ভব। যুক্তি ও পরিকল্পনা দিয়ে জীবনে এগোতে হবে।
গতকাল বৃহস্পতিবার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ‘ডিজাইন থিংকিং অ্যান্ড ক্রিয়েটিভিটি’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক জেনিফার উইডম।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়টির ৪০ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। চলাচলের সময় পথচারীদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় সেসব সমস্যাকে উদাহরণ হিসেবে ধরে কর্মশালায় অংশগ্রহণকারীরা নানা ধরনের সমাধান বের করার চেষ্টা করেন।