কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে নববিবাহিত দম্পতিদের নিয়ে গতকাল বুধবার সকালে বিভিন্ন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই অনুষ্ঠান হয়। উপজেলা পর্যায়ে নববিবাহিত দম্পতিদের পরিবার পরিকল্পনা, মা-শিশুর স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, দেরিতে সন্তান গ্রহণ ও অধিক পুষ্টি বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফারুক জেমস, নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক কুস্তরী আমিনা প্রমুখ।