প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে জৈব সার (কো-কম্পোস্ট প্ল্যান্ট) তৈরিবিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট কার্যালয়ে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা হয়। এতে মানুষের মল, গৃহস্থালির বর্জ্য, পোলট্রি বর্জ্য, বাজারের আবর্জনা দিয়ে সঠিক ব্যবস্থাপনায় জৈব সার তৈরি, বাজারজাত এবং কৃষকদের মধ্যে এর ব্যবহার ও সচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গৌরগোবিন্দপুর এলাকায় ওই কো-কম্পোস্ট প্ল্যান্টের বাস্তবায়ন করছে সখীপুর পৌরসভা।