কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টির ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রচার কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাছির আহমদ প্রমুখ। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষিকা অংশ নেন।