প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার ‘ভেষজ পণ্য ও সম্পূরক খাদ্য উৎপাদনে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ এ কর্মশালার আয়োজন করে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মিন্নাতুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারবাল প্রোডাক্ট, কসমেটিক অ্যান্ড ডায়েটরি সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি খোদাদাদ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি