কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক এক কর্মশালা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাঁশাইল-রাজাপুরে ওরাঁও ফাউন্ডেশন কার্যালয় চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরাঁও ফাউন্ডেশনের সভাপতি ও রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশুতোষ চন্দ্র সরকার।