কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মজিবুর রহমান, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার প্রমুখ।