প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাধ্যমিক শিক্ষার সুযোগ ও মান উন্নয়ন প্রকল্পের (সেকায়েপ) পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাহাদাত হোসেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সমন্বয়কারী পার্থপ্রতিম মজুমদার প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি