কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে জেলা পর্যায়ে সুবিধাভোগীদের নিয়ে একটি কর্মশালা হয়েছে। গতকাল গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (নাট মন্দিরে) এ কর্মশালা হয়। পিএইচআরপিবিডি প্রকল্পের আওতায় ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) আয়োজনে এবং সিডিডি, সিবিএমের সহযোগিতায় এ কর্মশালা হয়। এতে বার্ডোর নির্বাহী পরিচালক সাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ
হাসান।
গাজীপুর প্রতিনিধি